চেলসি ছাড়ছেন দ্রবগা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিদিয়ের দ্রগবা কি চেলসি ছেড়ে যাচ্ছেন? প্রশ্নটা উঠছেই, কারণ চেলসির দেওয়া আরও এক বছরের চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আইভরিয়ান স্ট্রাইকার। দ্রগবা কি এতে এটাই বুঝিয়ে দিলেন না বেশি টাকা পেলে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যাবেন? তাঁর এজেন্ট থিয়ের্নো খোলাখুলিই জানিয়ে দিয়েছেন, ‘এই বয়সে খেলোয়াড় হিসেবে দ্রগবার কিছু প্রমাণ করার নেই। বেশি টাকার প্রস্তাব পেলে সে সেখানেই যাবে।’ যুক্তরাষ্ট্র, রাশিয়া, কাতার এমনকি এশিয়ারও কিছু ক্লাব পেতে চাইছে দ্রগবাকে। এএফপি।