চেলসি-লিভারপুলের জয়
তাদের সামনে সুযোগ ছিল পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আর্সেনালের সঙ্গে নিজেদের ব্যবধান আরও কমানোর। কিন্তু সুযোগটা নিতে পারল না ম্যানচেস্টার সিটি। পরশু ম্যান সিটিকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে গেল চেলসি। আর তিন থেকে চারে নামল সিটি।স্টামফোর্ড ব্রিজে ম্যান সিটি ৭৮ মিনিট পর্যন্ত চেলসিকে আটকে রেখেও ম্যাচের শেষ ১২ মিনিটে হজম করে ২ গোল। ৭৮ মিনিটে লুইজ করেন প্রথমটি। শেষ বাঁশি বাজার আগে রামিরেস করেন দ্বিতীয় গোল। এই ম্যাচে কার্লোস তেভেজের অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে ম্যান সিটি। কুঁচকির ইনজুরির কারণে খেলতে পারেননি এই আর্জেন্টাইন স্ট্রাইকার। চেলসির সঙ্গে পরশু রাতে জয় পেয়েছে লিভারপুলও। ডির্ক কিউট ও সুয়ারেজের গোলে তারা হারিয়েছে সান্ডারল্যান্ডকে।শীর্ষে থাকা ম্যানইউর চেয়ে এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট পেছনে চেলসি। ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যান সিটি। আর ৩০ ম্যাচে ৪৫ পয়েন্ট পাওয়া লিভারপুল পয়েন্ট টেবিলের ছয়ে। এএফপি।