চেলসি-লিভারপুলের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচের ড্র ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচেই জিতেছিল চেলসি ও লিভারপুল। কালও জয়োৎসব করল দুই দল। চেলসি ৩-১ গোলে ১০ জনের দল নরউইচকে, আনফিল্ডে লিভারপুলও একই ব্যবধানে হারিয়েছে বোল্টনকে। ফলে উলভারহ্যাম্পটনের সঙ্গে এই দুই দলেরও পয়েন্ট সমান সর্বোচ্চ সাত। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া উলভারহ্যাম্পটন কাল গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে। আরেক ম্যাচে দুবার পেনাল্টি মিস করা ব্ল্যাকবার্ন এভারটনের কাছে হেরেছে ইনজুরি সময়ের পেনাল্টি গোলে।জয়ের আনন্দের মধ্যেও চেলসির দুঃসংবাদ, আহত হয়ে মাঠ ছাড়া দিদিয়ের দ্রগবাকে নেওয়া হয়েছে হাসপাতালে। ওয়েবসাইট। বুন্দেসলিগায় মারিও গোমেজের হ্যাটট্রিকে কাইজারস্লটার্নকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এতে বায়ার্নও পয়েন্ট তালিকার শীর্ষে।