চেলসি-সিটির ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের ফুটবল থেকে ছিটকে পড়তে পারে চেলসি ও ম্যানচেস্টার সিটি! অবাক করার মতো খবরই। উয়েফার অর্থসংক্রান্ত নতুন আইনের খড়্গে কাটা পড়ার আশঙ্কা থাকায় এমনটা অনুমান করা হচ্ছে।উয়েফার নতুন আইন অনুযায়ী ইউরোপের কোনো ক্লাব ব্যয় অনুযায়ী আয় করতে না পারলে বাতিলের খাতায় চলে যাবে। বিবিসি স্পোর্ট-এর গবেষণায় দেখা যাচ্ছে, বর্তমানে চেলসি ও ম্যান সিটির ব্যয় তাদের আয়ের তুলনায় অনেক বেশি। চেলসির আয় ও ব্যয়ের ফারাক প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড। সিটির ক্ষেত্রে আরও বেশি—১১০ মিলিয়ন পাউন্ড।এই মুহূর্তে উয়েফার নতুন আইন কার্যকর হলে দুটি ক্লাবই পড়বে নিষেধাজ্ঞার কবলে। তবে চেলসি ও ম্যান সিটির জন্য আশার কথা—উয়েফা সম্ভবত ২০১৩ সালের আগে আইনটি কার্যকর করছে না। ওয়েবসাইট।