চেলসি হারাল ম্যানইউকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে একটু হলেও ইংলিশ প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়িয়েছে চেলসি। নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ওয়েইন রুনির গোলে প্রথম এগিয়ে যাওয়া ম্যানইউকে সমতায় দাঁড় করায় ডেভিড লুইজের গোল। পরে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ৮০ মিনিটের গোলে জয় নিশ্চিত হয় নীল দলের। এএফপি।