চেলসিকে রুখে দিল নিউক্যাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো মৌসুমটা শিরোপাহীনই কাটবে—এটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। আজ নিউক্যাসেলের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর রানার্সআপের জায়গাটাও অনিশ্চিত হয়ে পড়েছে গতবারের প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী চেলসির। ৩৭ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট নিয়ে এখনো দ্বিতীয় স্থানেই আছে চেলসি। লিগের বাকি আছে আর মাত্র ১টি ম্যাচ। অন্যদিকে ৩৬ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে চেলসিকে তাড়া করে যাচ্ছে আর্সেনাল। আজ লিগের পরবর্তী ম্যাচে গানাররা মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার।আজ শুরুটা ভালোভাবেই করেছিল চেলসি। মাত্র ২ মিনিটের মাথাতেই ইভানোভিচের গোলে এগিয়ে গিয়েছিল তারা। অবশ্য তাদের খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি নিউক্যাসেলের মিডফিল্ডার জোনাস গুতিরেজ। এরপর দীর্ঘসময় অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত স্থানে বল পাঠাতে পারেনি দুই দলের কেউ। খেলার শেষদিকে, ৮৩ মিনিটে চেলসিকে বহু আকাঙ্ক্ষিত একটা গোল এনে দেন অ্যালেক্স। এর পর চেলসির জয় নিশ্চিত ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু অতিরিক্ত সময়ে চেলসি সমর্থকদের একেবারে হতভম্ব বানিয়ে সমতাসূচক একটা গোল করে ফেলেন নিউক্যাসেল ডিফেন্ডার স্টিভেন টেলর। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় চেলসিকে। রয়টার্স।