চেলসিকে হারানোর আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়ানসির মিচু (বাঁয়ে) এখন ইংলিশ ফুটবলের বিস্ময়। গত পরশু ইংলিশ লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে স্মরণীয় জয়ের পথে সোয়ানসির যাত্রা শুরুও তাঁর গোলেই। ছবিতে সেই গোলের পরই সতীর্থ ডি গুজমানকে জড়িয়ে উল্লাস স্প্যানিশ স্ট্রাইকারের। দ্বিতীয়ার্ধে ড্যানি গ্রাহামের আরেকটি গোলে আরও উজ্জ্বল হয়েছে সোয়ানসির প্রথম কোনো বড় প্রতিযোগিতার ফাইনালে খেলার স্বপ্ন। সোয়ানসির মাঠে দ্বিতীয় লেগ হবে ২৩ জানুয়ারি  এএফপি