চেলসিকে হালকাভাবে নেবে না বায়ার্ন: কান
হতে পারে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির ফলাফল ভালো নয়। হতে পারে, অনেকটা ভাগ্যের জোরেই বার্সেলোনাকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে স্থান করে নিয়েছে পশ্চিম লন্ডনের দলটি। কিন্তু জার্মানির সাবেক অধিনায়ক অলিভার কান মনে করেন তাঁর সাবেক দল বায়ার্ন মিউনিখ যদি মনে করে চেলসি ‘গড়পড়তা দল’ তাহলে তা হবে বিরাট ভুল। অলিভার কানের মতে, বায়ার্ন মিউনিখ অবশ্যই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসিকে হালকাভাবে নেওয়ার বোকামিটা করবে না।কিছুদিন আগেই বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৫-২ গোলে হারের স্বাদ পেয়েছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে ডিএফবি পোকাল ফাইনালের ওই হারটা যে সুখকর কিছু নয় তা মানেন কান। তবে জার্মানির সাবেক এই গোলরক্ষক মনে করেন চেলসিও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে নামবে আহত সিংহের মতোই। তাদেরও মধ্যেও নিজেদের প্রমাণ করার একটা তাড়না থাকবে।অলিভার কান মনে করেন ইয়ুপ হেইঙ্কসের ছেলেদের ডর্টমুন্ডের বিপক্ষে ওই ম্যাচটা মাথা থেকে সরিয়ে ফেলেই মিউনিখে মাঠে নামতে হবে। ওই ম্যাচটির স্মৃতি যত দূরে সরিয়ে রাখা যাবে, বায়ার্নের জন্য তা হবে ঠিক ততটাই মঙ্গলের। ওয়েবসাইট।