চেলসিতে আসছেন না রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইন রুনিকে দেখা যাবে ইউনাইটেডের জার্সি গায়েই  ফাইল ছবি
ওয়েইন রুনিকে দেখা যাবে ইউনাইটেডের জার্সি গায়েই ফাইল ছবি

হোসে মরিনহো সময় বেঁধে দিয়েছিলেন ২৪ থেকে ৪৮ ঘণ্টা। সেটার মেয়াদও শেষ হয়ে গেছে তিন দিন হলো। এই সময়টা ওয়েইন রুনি মুখে কুলুপ এঁটে থাকায় বোঝাই যাচ্ছিল তাঁর চেলসিতে আসার সম্ভাবনা ক্ষীণ। পরশু মরিনহো সেটা নিশ্চিত করলেন। আপাতত তাই চেলসির জার্সি গায়ে রুনিকে দেখার সম্ভাবনা নেই।
অথচ রুনিকে পেতে কম চেষ্টা করেনি চেলসি। দু-দুবার প্রস্তাব দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইউনাইটেড অবশ্য দুবারই সেটা ফিরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত বল ছিল ইউনাইটেড স্ট্রাইকারের কোর্টে। রুনি কি তাঁকে ছেড়ে দেওয়ার আবেদন করবেন ক্লাবের কাছে? নাকি থেকে যাবেন ওল্ড ট্রাফোর্ডেই!
দ্বিতীয় পথটাই বেছে নিলেন রুনি। গত সপ্তাহে চেলসির বিপক্ষে ম্যাচে গোল না পেলেও মাঠে নিজেকে উজাড় করে দিয়ে জানান দিয়েছিলেন তিনি থেকে যেতে পারেন। পরশু উয়েফা সুপার কাপের ম্যাচের পর কোচ মরিনহোও নিশ্চিত করেছেন, ‘সব পক্ষের জন্যই ব্যাপারটা চুকেবুকে গেছে। একটা কথা আমি না বলে পারছি না। আপনি অন্যের মাধ্যমে জানান দিলেন যে আপনি খুব, খুব করেই কিছু একটা চাচ্ছেন, কিন্তু দিন শেষে কী হলো সেটাই আসল কথা। সবারই নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি তাকে সম্মান জানাই।’
রুনির সম্ভাব্য শূন্যস্থান অবশ্য বেশ দ্রুতই পূরণ করে ফেলেছেন মরিনহো। তিন দিন আগে নিয়ে এসেছেন স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে। সাবেক ছাত্রকে নিয়ে মরিনহোর মন্তব্য, ‘স্যামুয়েল আমাদের আক্রমণের ধার বাড়াতে সাহায্য করবে। এই দলে অভিজ্ঞ খেলোয়াড় দরকার ছিল। সেটা স্যামুয়েলের আছে।’ জানালেন, দলবদলের বাজারে চেলসির বিকিকিনি আপাতত এখানেই শেষ, ‘এটাই শেষ। নতুন কেউ আসছে না।’ ওয়েবসাইট।