চেলসিতে একই সঙ্গে তিন ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সঙ্গে একই ক্লাবের তিন ভাইকে দলে নেওয়াটা একটা অনন্য উদাহরণ। আর ঐতিহাসিক এই চুক্তিটা করল চেলসি। রিও, কোল ডাসিলভা এবং জে—তিন ভাই খেলত ইংল্যান্ডের পঞ্চম বিভাগের দল লুটন টাউনের যুব প্রকল্পে। সেখান থেকেই গত মঙ্গলবার তরুণ ভ্রাতৃত্রয়কে স্টামফোর্ড ব্রিজে নিয়ে এল চেলসি।ভাইদের সঙ্গে চুক্তি করাটা চেলসির ঐতিহ্যই বলতে পারেন। গত শতাব্দীর সত্তরের দশকে চেলসিতে রয় ও গ্রাহাম উইলকিন্স নামের দুই ভাই খেলেছেন, ষাটের দশকে খেলেছেন রন ও অ্যালান হ্যারিস ভ্রাতৃদ্বয়, পঞ্চাশের দশকে খেলেছেন জন ও পিটার সিলেট ভাইয়েরা। এবার তো নীল দল একসঙ্গে এই তিন ভাইকে নিয়ে গড়ল নতুন উদাহরণ।তিন ভাইয়ের মধ্যে রিও এবং কোল ডাসিলভা যমজ, তাদের বয়স ১২। বড় ভাই জে-এর বয়স ১৩।লুটন টাউন একাডেমির প্রধান গ্রেগ ব্রফটন বলেছেন, ‘সামগ্রিকভাবে এই ছেলেদের ব্যাপারে কিছু বলতে আমি দ্বিধান্বিত। কারণ, তারা প্রত্যেকেই বিস্ময়কর, অনন্য গুণের অধিকারী। কিন্তু তিন ভাইয়ের একসঙ্গে দলবদল করাটা ঐতিহাসিক।’ জে বিশেষ প্রতিভাবান, ফুটবলের দুর্দান্ত এক ছাত্র। কোল শারীরিকভাবে খুবই শক্তিশালী, বল দখলে রাখতে পারদর্শী, আর রিও সত্যিকারের যোদ্ধা। ব্রফটন তিন ভাইয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ।তিন ভাই যদি চেলসির প্রথম দলে ঢুকতে পারে, তাদের সঙ্গে একত্রে চুক্তিটা হবে ১০ লাখ পাউন্ড বা ১৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের। রয়টার্স।