চেলসিতে দ্রগবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোধূলিতে যেন নতুন সূর্যোদয় হচ্ছে দিদিয়ের দ্রগবার ক্যারিয়ারে। এমনিতে ইউরোপের শীর্ষ লিগগুলো থেকে তুরস্ক-চীনে চলে যাওয়া মানে ক্যারিয়ার শেষের পথে হাঁটা। দ্রগবার ক্যারিয়ারও শেষের পথেই। তবে শেষের আগে আবার শীর্ষ লিগের স্বাদ পেতে যাচ্ছেন আইভরিয়ান স্ট্রাইকার। এক বছরের চুক্তিতে ফিরতে যাচ্ছেন চেলসিতে, যে ক্লাবে খেলে পেয়েছিলেন বিশ্বজোড়া খ্যাতি।

ডেম্বা বাকে বেসিকতাসের কাছে বিক্রি করে দেওয়ায় একটি জায়গা ফাঁকা হয়েছিল। সেটিই কাজে লাগানো হচ্ছে দ্রগবাকে ফিরিয়ে। ৩৬ বছর বয়সী স্ট্রাইকার নাকি সাবেক চেলসি সতীর্থদের কয়েকজনকে খুদে বার্তায় জানিয়েও দিয়েছেন সেটা। গোলডটকম।