চেলসির অতিথি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যামফোর্ড ব্রিজে এক রোদেলা সকাল। হোসে মরিনহো অপেক্ষা করছেন অতিথির জন্য। অবশেষে এলেন সেই অতিথি। গাড়ি থেকে নেমে হাত মেলালেন মরিনহোর সঙ্গে। চোখ বোলালেন চারদিকে। আগামী বেশ কয়েক দিন তো তাঁকে এখানে নিয়মিতই আসতে হবে। এই অতিথির নাম অ্যান্ডি মারে। তা চেলসিতে কী করছেন টেনিস তারকা? আপাতত চোটের কারণে র‌্যাকেট নিতে পারছেন না উইম্বলডন চ্যামিপয়ন। সেরে ওঠার জন্য স্ট্যামফোর্ড ব্রিজে কিছু বিশেষ অনুশীলন করবেন মারে। তবে মরিনহো যে তাঁকে সুযোগটা দিয়েছেন, সেটাই অবাক করা ব্যাপার। মারে যে চেলসিরই নগরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের সমর্থক! ওয়েবসাইট।