চেলসির চোখে ইউরোপার শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন। অথচ এবার গ্রুপ পর্বই পেরোতে পারেনি চেলসি। চেলসি চ্যাম্পিয়নস লিগের এই হতাশা মুছে ফেলতে চায় ইউরোপা লিগের শিরোপা জিতে।সে লক্ষ্যে আজই তাদের সামনে শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার সুযোগ। গত সপ্তাহে স্পার্তা প্রাগের মাঠ থেকে চেলসি ১-০ গোলে জিতে ফিরেছে অস্কারের গোলে। আজ নিজেদের মাঠের ফিরতি লেগে চেক প্রজাতন্ত্রের ক্লাবটির বিপক্ষে হার এড়াতে পারলেই শেষ ষোলোয় উঠে যাবে রাফা বেনিতেজের দল। আর চারটি গোল হলেই চেলসির হয়ে সর্বোচ্চ গোল করা ববি টাম্বলিংয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ইংলিশ এই মিডফিল্ডার বলছেন, শিরোপার জন্যই লড়বেন তাঁরা। এএফপি।আজ শেষ ষোলোর লড়াইয়ে নামছে ইংল্যান্ডের আরও তিনটি ক্লাব। এর মধ্যে পাঁচবারের ইউরোপ-সেরা লিভারপুল কাঁপছে বাদ পড়ার শঙ্কায়! প্রথম লেগে জেনিত সেন্ট পিটার্সবার্গের মাঠ থেকে ২-০-তে হেরে ফিরেছে। আজ নিজেদের মাঠে তাই জিততে হবে বড় ব্যবধানে। বাদ পড়ার শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ, নাপোলির মতো ক্লাবও।