চেলসির জয় লিভারপুলের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারটনের কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগে এফসি বাসেলের কাছে হার। টানা দুই হারের হতাশা ভুলে কাল লিগে জয় পেয়েছে হোসে মরিনহোর চেলসি। নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে ফুলহামকে। গোল করেছেন অস্কার ও জন ওবি মিকেল। লিভারপুল পেয়েছে লিগে প্রথম হারের স্বাদ। নিজেদের মাঠে সাউদাম্পটনের কাছে হেরেছে ১-০ গোলে। এ ছাড়া এভারটন ৩-২ গোলে ওয়েস্ট হামকে, অ্যাস্টন ভিলা ১-০ গোলে নরউইচ সিটিকে, ওয়েস্ট ব্রম ৩-০ গোলে সান্ডারল্যান্ডকে ও হাল সিটি ৩-২ গোলে নিউক্যাসলকে হারিয়েছে। ওয়েবসাইট।