চেলসির জয়যাত্রা অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ ও উইগান অ্যাথলেটিককে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারানোর পর স্ট্রোক সিটিকেও ২-০ গোলে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রেখেছে চেলসি। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট না করলে এই ম্যাচেও আরো বড় ব্যবধানে জিততে পারত গতবারের চ্যাম্পিয়নরা। খেলার শুরুতেই ১১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ৩২ মিনিটের মাথায় জন টেরির পাস থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার ফ্লোরেন্ট মালুদা। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন দ্রগবা।প্রিমিয়ার লীগের অন্যান্য খেলায় ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। টোটেনহামকে ১-০ গোলে হারিয়েছে উইগান অ্যাথলেটিক। সকারনেট