চেলসির ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলা ফসকে যাওয়ার দিনেই আরেকটি ধাক্কা খেলো চেলসি। নিজেদের মাঠে ২-০ গোলে এগিয়ে গিয়েও সাউদাম্পটনের সঙ্গে ড্র করে। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে পড়ল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চেলসি আছে ম্যানচেস্টারের দুই ক্লাবের পরই। ২২ ও ৪৫ মিনিটে ডেম্বা বা ও হ্যাজার্ডের গোলে এগিয়ে যাওয়া চেলসি ৫৮ ও ৭৫ মিনিটে দুই গোল খেয়ে বসে। এএফপি।