১০ বছর হলো রোমান আব্রামোভিচ চেলসির মালিক হয়েছেন। এই সময়ে দেদার টাকা ঢেলেছেন রুশ ধনকুবের, অল্পবিস্তর সাফল্যও এসেছে। প্রিমিয়ার লিগ জিতেছে তিনবার, রূপকথার জন্ম দিয়ে জিতেছে চ্যাম্পিয়নস লিগ। কিন্তু এখন আর আগের মতো যথেচ্ছ ব্যয় করা যাচ্ছে না। খেলোয়াড় কেনার জন্য অর্থব্যয়ে যে লাগাম পরিয়ে দিয়েছে উয়েফা। চেলসির বোধোদয় হয়েছে। টাকা দিয়ে খেলোয়াড় কেনার চেয়ে খেলোয়াড় গড়ে তোলাই ভালো! প্রধান নির্বাহী রন গোরলে তাই পরশু ঘোষণা দিলেন, এখন থেকে নিজেদের একাডেমি থেকে বিশ্বমানের খেলোয়াড় বের করে আনার দিকেই জোর দেবে চেলসি। রয়টার্স।