চেলসির ভরসা লিগ কাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরেছে। প্রিমিয়ার লিগের স্বপ্নও ফিকে, বাদ পড়েছে চ্যাম্পিয়নস লিগ থেকেও। লিগ কাপ তাই রাফায়েল বেনিতেজের কাছে এই মুহূর্তে মহার্ঘ। গত বুধবার লিডসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে অন্তত এই শিরোপা জেতার আশা টিকিয়ে রেখেছে চেলসি। জানুয়ারিতে শেষ চারের লড়াইয়ে চেলসির প্রতিপক্ষ সোয়ানসি।এমনিতে অগুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হলেও এ পরিস্থিতিতে বেনিতেজ লিগ কাপকেও মোটেই হালকাভাবে নিচ্ছেন না, ‘যেকোনো প্রতিযোগিতার সেমিফাইনালই কঠিন। আমরা জানি, আমরা এমন একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি যারা ফুটবল খেলতে পারে। তারা এখন ভালোই খেলছে। ম্যাচটা তাই ভালোই হবে।’ এএফপি।