চেলসির ভাগ্যপ্রসূত জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে হলে ভাগ্যও লাগে। তা গতকাল ভাগ্যের ছোঁয়া একটু বেশিই পেয়েছে চেলসি। স্টোক সিটির বিপক্ষে তাদের ৪-০ গোলের জয়টি যে এসেছে ভাগ্যের চাকায় চড়েই। নিজেদের মাঠে সমান তালেই খেলছিল স্টোক। ৪৫ মিনিট পর্যন্ত চেলসিকে আটকেও রেখেছিল। কিন্তু এর পরই ঘটে বিপত্তি। দুই দুটি আত্মঘাতী গোল খেয়ে বসে স্টোক।প্রথমার্ধের যোগ করা সময়ে এবং ৬২ মিনিটে—দুবারই নিজেদের জালে বল জড়িয়ে দেন জোহাথন ওয়াল্টার্স। গোল না করেও চেলসি এগিয়ে যায় ২-০তে! ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড করেন ৩-০। ৭৩ মিনিটে ইডেন হ্যাজার্ডে করেন ৪-০। ম্যাচের শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল স্টোকও। কিন্তু স্টোকের তো বটেই; ভাগ্যদেবী কাল ‘বড়’ প্রতিপক্ষ ছিল ওয়াল্টার্সের। নয়তো, দুটি আত্মঘাতী গোলে খলনায়ক বনে যাওয়া ওয়াল্টার্সের পেনাল্টি শটটি কেন বারে লেগে আরও উঁচুতে দিয়ে চলে যাবে!নাটকীয়তা হয়েছে রিডিং-ওয়েস্টব্রম ম্যাচেও। ৮২ মিনিট পর্যন্তও ২-০তে পিছিয়ে থাকা রিডিং মাঠ ছেড়েছে ৩-২ গোলের জয় নিয়ে। টটেনহাম গোলশূন্য ড্র করেছে কিউপিআরের সঙ্গে। ওয়েবসাইট।