চেলসির স্পার-পরীক্ষা
ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ ৬ ম্যাচে চেলসির সংগ্রহ ৫ পয়েন্ট। রোমান আব্রামোভিচ ২০০৩ সালে চেলসি কিনে নেওয়ার পর প্রিমিয়ার লিগে টানা বাজে ফলের রেকর্ড এটা ইংলিশ ক্লাবটির। তবে দলকে নিয়ে বিশ্বাস হারাচ্ছেন না চেলসির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি, ‘ব্লু’রা, ‘সবকিছু ঠিক হয়ে যাবে। শিরোপার জন্য লড়াই করার সামর্থ্য ও দক্ষতা আমাদের আছে।’শিরোপা লড়াইয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ও ম্যানইউর সঙ্গে এখনো অবশ্য খুব বেশি দূরত্ব নয় চেলসির। তবে পরের তিনটি ম্যাচ ‘ব্লু’দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে এই মৌসুমে দারুণ ফর্মে থাকা টটেনহাম হটস্পার, আর্সেনাল আর ম্যানইউর। এই তিন ম্যাচের প্রথমটি আজই, ‘ব্লু’দের আজকের প্রতিপক্ষ টটেনহাম।নিজেদের উজাড় করে দেওয়ার প্রত্যয় স্প্যানিশ লিগে করেছে রিয়াল সোসিয়েদাদ। আজ পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সেলোনা তাদের প্রতিপক্ষ। মাঠে নামছে রিয়াল মাদ্রিদও তাদের প্রতিপক্ষ রিয়াল জারাগোজা। এএফপি।