চেলসির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা লড়াইয়ে অপ্রত্যাশিত হোঁচট খেয়েছে চেলসি। কাল ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে হোসে মরিনহোর দল হেরে এসেছে ১-০ গোলে। ৫২ মিনিটে জন টেরির আত্মঘাতী গোলেই কপাল পুড়েছে চেলসির। ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেছেন ওয়েন রুনি। হুয়ান মাতা, হাভিয়ের হার্নান্দেজ করেছেন একটি করে গোল। লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। কাতালান ডার্বিতে এসপানিয়লকে হারিয়েছে ১-০ গোলে। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে লিওনেল মেসি করেছেন ম্যাচের একমাত্র গোল। ওয়েবসাইট।