চেলসির ‘অস্কার’ জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলবদলের বাজারে ব্যস্ত একটা সময়ই কাটছে চেলসির। মার্কো মারিন ও হ্যাজার্ড ভাইদের পর এবার তারা দলে নিয়েছে ইন্টারন্যাসিওনালের উদীয়মান মিডফিল্ডার অস্কারকে। অস্কার চেলসিতে আসছেন, বেশ কিছুদিন ধরেই গুজবটা হাওয়ায় ভাসছিল। এবার চেলসির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ২০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে দলভুক্ত করার ঘোষণা দিল লন্ডনি ক্লাবটি। সাওপাওলোর যুব প্রকল্পের আবিষ্কার এই ভবিষ্যৎ তারকা। ২০১০ সালে সাওপাওলো ছেড়ে যোগ দেন ইন্টারন্যাসিওনালে। গত মৌসুমে ক্লাবের হয়ে ২০ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন, করিয়েছেন আরও ১০টি। ২০১১-এর সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক। এ পর্যন্ত ছয়বার ব্রাজিলের নীল-হলুদ জার্সি চড়াতে পেরেছেন গায়ে। মূলত ক্লাবের হয়ে চোখ ধাঁধানো নৈপুণ্যের পরই তাঁর ওপর চোখ পড়ে ইউরোপের বড় ক্লাবগুলোর। ওয়েবসাইট।