চোখের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মনেপ্রাণে তাঁরা আর্জেন্টাইন। গায়ে আর্জেন্টিনার জার্সি। কারও বাঁ চোখ, কারও ডান—সবার চোখেই আকাশি-নীল রং। সেমিফাইনাল ম্যাচের আগে ঠিক এভাবেই সেলফি তুললেন মেসি, গ্যাগো, ডেমিচেলিস, ম্যাক্সি রদ্রিগেজদের বান্ধবীরা। লাস্যময়ীদের নয়নজোড়া ঠিকরে যেন আর্জেন্টাইন আগুনই বেরোচ্ছিল! সেই আগুনেই ডাচরা পুড়ে অঙ্গার হলেন কি না কে জানে, তবে সবার মাঝে আলাদা করে নজর কাড়লেন আন্তনেলা রোকুজ্জো। ঠিক যেভাবে ফুটবল মাঠে সবার চোখজোড়া বুঁদ হয়ে থাকে তাঁর ভালোবাসার মানুষ মেসির দিকে! মেইল অনলাইন।