চোখের জলে শেষবিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের সাবেক হকি তারকা জুম্মন লুসাইকে চোখের জলে শেষ বিদায় জানালেন তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, দীর্ঘদিনের সহকর্মীরা। গতকাল মৌলভীবাজারের মাগুরছড়া পুঞ্জিতে তাঁকে সমাহিত করা হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণ ও কিডনি সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সাবেক এই হকি তারকাকে আর ফিরিয়ে আনা যায়নি। সেখানেই তাঁর মৃত্যু হয় গত রোববার।
গতকাল বেলা একটায় জুম্মনের মরদেহ সিলেট থেকে মাগুরছড়া পুঞ্জিতে নিয়ে আসা হয়। পুঞ্জি তাঁর প্রিয় জায়গা ছিল। সুযোগ পেলেই অবসর সময় কাটাতে এখানে ছুটে আসতেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ীই এখনে সমাহিত করা হয় তাঁকে। এর আগে বিভিন্ন সংগঠন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।