চোখের জলের ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান্নার দমকে কথাই বলতে পারছিলেন না। অনেকক্ষণ পর পর স্রেফ দু-একটি কথা বেরিয়ে আসছিল কণ্ঠ দিয়ে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় এসে আবেগ এতটাই ছুঁয়ে গিয়েছিল হুলিও

সিজারকে। মাঠের ঠিক মাঝখানে তখন হাঁটু গেড়ে বসে ডেভিড লুইজ, এক আঙুল উঁচিয়ে ওপরের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন ঋষির মতো প্রার্থনারত। লুইজের বুকে মাথা রেখে শিশুর মতো
কাঁদছেন নেইমার। গোটা জাতির প্রত্যাশার ভার বয়ে চলেছেন ওই ২২ বছরের কাঁধজোড়ায়। স্বপ্নভঙ্গের এত কাছ থেকে ফেরার পর ভেতরের মিশ্র অনুভূতিগুলোই যেন বেরিয়ে এল অশ্রু হয়ে। খানিক দূরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গ্যারি মেদেল। সুঠামদেহী চিলিয়ান ডিফেন্ডার কেমন ফুঁপিয়ে কাঁদছেন! প্রায় হাউমাউ করে কাঁদছিলেন সতীর্থ মিডফিল্ডার মরিসিও ইসলা। দুদলের আরও কতজনের চোখে জল! সবার চোখের জলের রং একই, ভাষা কত আলাদা!