চোট ছিটকে দিল সিদ্দিকুরকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিঠের ব্যথাটা এখনো ভোগাচ্ছে। কখনো ভালো থাকেন, কখনো কয়েকটি টুর্নামেন্ট বাদ দিয়ে কোনো একটাতে খেলতে নামেন। ফিটনেসের সঙ্গে নিরন্তর লড়তে করতে থাকা সিদ্দিকুর রহমান কাল থাইল্যান্ডে খেলতেও নেমেছিলেন। কিন্তু ব্যাংককের সান্টিবুরি সামুই কান্ট্রি ক্লাবে টি-অফ করতে গিয়েই ঘটে বিপত্তি। পিঠের ব্যথাটা আবারও চাড়া দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গেই টুর্নামেন্টের ফিজিওর শরণাপন্ন হন। শেষ পর্যন্ত কুইনস কাপ গলফ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন বাংলাদেশের গলফার।
অলিম্পিকে যাওয়ার সুযোগ ধরে রাখতে কুইনস কাপে খেলাটা গুরুত্বপূর্ণ ছিল সিদ্দিকুরের। কিন্তু চোটের জন্য এই টুর্নামেন্টেও খেলা হলো না। তবে ১১ জুলাইয়ের আগ পর্যন্ত অলিম্পিক র্যাঙ্কিংটা ধরে রাখতে পারলেই খেলতে পারবেন স্বপ্নের অলিম্পিকে। এ মুহূর্তে তাঁর র্যাঙ্কিং ৫৬।