চোট নিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ডাকে তুচ্ছ ক্যারিয়ার-ঝুঁকি! চোটজর্জর পায়ে অসংখ্য টেপ পেঁচিয়ে মাঠে নেমে গিয়েছিলেন গ্যারি মেদেল। এই পা নিয়েই মাঠে ছিলেন ১০৯ মিনিট, দৌড়েছেন প্রায় ১০ কিলোমিটার! চিলির রক্ষণভাগের সবচেয়ে বড় ভরসা তিনি। এই বিশ্বকাপেও প্রতিটি ম্যাচে খেলেছেন দুর্দান্ত। কিন্তু পায়ের চোটে পরশু মাঠে নামা নিয়ে ছিল শঙ্কা। ম্যাচের আগে এ নিয়ে দুশ্চিন্তা লুকাননি হোর্হে সামপাওলি। কোচের কপালে চিন্তার ভাঁজ আর দেশের বিশ্বকাপ সম্ভাবনায় শঙ্কার কালো মেঘ দেখে আরও বড় চোটের শঙ্কাকে পাত্তা না দিয়ে নেমে গিয়েছিলেন ব্রাজিলের বিপক্ষে। নেইমার-ফ্রেড-হাল্কদের আটকে দিয়েছেন বারবার, উজাড় করে দিয়েছেন শতভাগ। যখন আর প্রায় হাঁটতেই পারছিলেন না, কোচ তখন তুলে নিয়েছেন ১০৯ মিনিটে। স্ট্রেচারে বসে চোখের পানি ঝরিয়ে মাঠ ছেড়েছেন মেদেল। দল টাইব্রেকারের হারার পর আবার প্লাবন নেমেছে তাঁর চোখে!