প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্স-পর্তুগাল ইউরো ফাইনাল। একজন পর্তুগিজ কোচ যখন তাঁর দেশের প্রথম বড় কোনো শিরোপা জয় দেখবেন বলে টিভির সামনে বসেছেন, তাঁর বাড়িতে ঢুকেছে চোর। তবে চোর বাবাজির উদ্দেশ্য সফল তো হয়ইনি, ধরা পড়ে এখন তিনি চার সপ্তাহের জন্য শ্রীঘরে। বেসমেন্টের দরজা দিয়ে চোরের ঘরে ঢোকার ব্যাপারটি প্রথমে ঠিক পেয়ে যান গৃহপরিচারিকা। পালানোর পথ খোঁজে সে। কিন্তু নিরাপত্তাপ্রহরী সব পথ বন্ধ করে দেওয়ায় শেষ পর্যন্ত চোরকে ধরা পড়ে যেতে হয় পুলিশের কাছে, নাম গাবর রহমান, বয়স ২৫। এক তস্করের নাম জেনে আর কীই-বা হবে? গৃহকর্তা বা ওই কোচের নাম জানাটাই গুরুত্বপূর্ণ। ইনি আর কেউ নন—ম্যানচেস্টার ইউনাইটেডের ভুবনবিখ্যাত
নতুন কোচ হোসে মরিনহো। ডেইলি মেইল।