প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেচারা ফিরমিনো। চোরের উপদ্রবে নিজের বাড়ি ছেড়ে কিনা পরিবার নিয়ে আশ্রয় নিতে হলো হোটেলে! স্বর্ণালংকার তো আছেই, চোরের দল পোশাক-পরিচ্ছদও বাদ দেয়নি। সব মিলে লিভারপুলের ব্রাজিলিয়ান উইঙ্গার রবার্তো ফিরমিনোর বাড়ি থেকে চুরি গেছে ৭০ হাজার পাউন্ডের সম্পদ। বড়দিনের আগে চুরির এ ঘটনার পর লিভারপুল কর্তৃপক্ষ ফিরমিনো, তাঁর স্ত্রী আর দুই সন্তানকে বাড়ি থেকে সরিয়ে নিয়েছিল। বড়দিনটা তাই হোটেলেই কাটাতে হয়েছে তাঁদের। চোররা ফিরমিনোদের নাকি অনেক দিন ধরেই চোখে চোখে রাখছিল। গত ২২ ডিসেম্বর যখন তাঁরা সবাই মিলে বাইরে বেড়াতে যায়, সেই সুযোগে ঢুকে পড়ে বাড়িতে। সবকিছু নিয়ে হেঁটেই সটকে পড়ে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে ফিরমিনো পরিবারকে আবার তাঁদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
মেইল অনলাইন।