চেয়ারগুলো যাচ্ছে কোথায়?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারির দিকে তাকালে ব্যাপারটা সহজেই চোখে পড়ে। মোহামেডান গ্যালারি থেকে শুরু করে পূর্ব দিকের ভিআইপি গ্যালারির আগ পর্যন্ত প্রতিটি স্ট্যান্ডে একই অবস্থা। সারি সারি চেয়ারের মাঝখানে অনেক চেয়ার ফাঁকা। কে বা কারা খুব যত্নের সঙ্গে যেন এই চেয়ারগুলো তুলে নিয়ে গেছে। অনেক জায়গায় ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে বেশ কিছু চেয়ার। চাইলেই এখান থেকে যে কেউ খুলে নিয়ে যেতে পারবে অরক্ষিত এই নড়বড়ে চেয়ারগুলো। এমন বেহাল অবস্থায় পড়ে আছে দেশের সবচেয়ে বড় স্টেডিয়ামের চেয়ার, এগুলো যেন দেখারও কেউ নেই। অথচ স্টেডিয়ামের প্রতিটি গেটে সারাক্ষণ নিরাপত্তার দায়িত্বে থাকেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারীরা। তার পরও এভাবে চেয়ার অদৃশ্য হওয়াটা রহস্যই বটে!