চো খ রা খু ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেসন ক্রেজাঅস্ট্রেলিয়াবিশ্বকাপ খেলা দূরের কথা, সব ম্যাচ দেখা হতো কি না, সেটিও প্রশ্ন। অস্ট্রেলিয়ার সঙ্গে উপমহাদেশের সময়ের পার্থক্য তো আছেই, সে দেশের ঘরোয়া ফার্স্ট ক্লাস টুর্নামেন্টও যে চলছে এখন। তা ছাড়া ক্রেজা দৃশ্যপটেই ছিলেন না। দুটো টেস্টেই ক্যারিয়ারের শেষ ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ২৮ বছর বয়সী স্পিনার হঠাৎ দৃশ্যপটে। নাথান হরিজের চোট। হরিজের বদলে এলেন যিনি, সেই ডোহার্টিও পড়ে গেলেন ইনজুরিতে! অবশেষে ক্রেজার ওয়ানডে অভিষেক হলো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। ওই এক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই সোজা বিশ্বকাপের বিমানে। কে জানে, নিয়তিই হয়তো আড়াল থেকে সাজিয়ে রেখেছে এত সব নাটক!ব্রেন্ডন টেলরজিম্বাবুয়েবিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। সেটি সেই ১৯৮৩ বিশ্বকাপে। এরপর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপেও! ৪৫ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে দ্বিতীয় জয়ের নায়ক ছিলেন টেলর। উত্তেজনার তুমুল আগুনেও মাথা ঠান্ডা রাখার আশ্চর্য ক্ষমতা আছে যাঁর। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার (ব্যাটসম্যান-উইকেটকিপার-অফ স্পিনার!) প্রতিপক্ষকে চমকে দিতেও ভালোবাসেন। ভালোবাসেন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরতে। মাশরাফির শেষ বলে সেই ছক্কা অনেক দিন মনে রাখবে জিম্বাবুয়ের সমর্থকেরা। ২৫ বছর বয়সী টেলর চাইবেন, এই বিশ্বকাপটাও তাঁর কাছে স্মরণীয় হয়ে থাক।