চো খ রা খু ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদ শেহজাদপাকিস্তানতাঁর প্রিয় ব্যাটসম্যান রিকি পন্টিং। অবশ্য পন্টিংয়ের মতো তিন নম্বর নয়, শেহজাদ খেলছেন ওপেনারের ভূমিকায়। অনূর্ধ্ব-১৯ দলে তাঁর সাফল্য খুলে দিয়েছে জাতীয় দলের দুয়ার। সেখানে দ্রুতই প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে গত সিরিজে শেহজাদের সেঞ্চুরি নিশ্চিত করেছে পাকিস্তানের সিরিজ জয়। শেহজাদ সেই ফর্ম টেনে এনেছেন বিশ্বকাপেও। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি। বয়স মাত্র ১৯। কিন্তু এই তরুণ তুর্কির ওপর অগাধ আস্থা অধিনায়ক শহীদ আফ্রিদির। আজ মিডল-অর্ডারেও নেমে যেতে পারেন। যেখানেই ডাকা হোক, শেহজাদ প্রস্তুত।স্টিভ টিকোলোকেনিয়াশুরুটা ভালো হয়নি। বিশ্বকাপের প্রথম ম্যাচে করেছেন মাত্র ২ রান। কিন্তু লড়াকু টিকোলো আজ ঘুরে দাঁড়াতে পারেন। কদিন পরই ৪০ বছর পূর্ণ হবে। শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চাইবেন। গত বিশ্বকাপে দৃারুণ খেলছিলেন। ৩ ম্যাচে ৭৭.৫০ গড়ে করেছেন ১৫৫ রান। পাঁচটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, পোড়-খাওয়া এই ব্যাটসম্যান বড় দলের বিপক্ষে রান করতে ভালোবাসেন। পাকিস্তানের বিপক্ষে তাঁর ব্যাটিং-গড় অবশ্য যাচ্ছেতাই (৩.২০)। কিন্তু প্রথম ম্যাচের শোচনীয় পরাজয়ের পর টিকোলো সিনিয়রদের ঘুরে দাঁড়ানোর যে আহ্বান জানিয়েছেন, তাতে সবার আগে সাড়া দিতে হবে তাঁকেই।