চো খ রা খু ন
হাশিম আমলাদক্ষিণ আফ্রিকাজীবনের সেরা ফর্মে আছেন আমলা। রান করা যে কত সহজ একটা কাজ, সেটা তাঁর ব্যাটিং দেখলেই মনে হয়। গত বছর টেস্ট ওয়ানডে দুই ক্রিকেটেই এক হাজার রান পূর্ণ করা একমাত্র ব্যাটসম্যান ছিলেন তিনি। এ বছরও ৫ ওয়ানডেতে একটি সেঞ্চুরি দুটি ফিফটি করে বুঝিয়ে দিয়েছেন, ফর্মটা পুরোনো বছরে রেখে আসেননি। আমলা ভালো খেলেছেন প্রস্তুতি ম্যাচেও। তাঁর জন্য সবচেয়ে সুবিধার দিক হলো, প্রচারের আলোটা সব সময়ই অন্যদের ওপরেই বেশি থাকে। আড়ালে থেকে নিজের কাজটা করে যেতে পারেন। তবে এই বিশ্বকাপে আলোচিত তারকাদের একজন হয়ে যেতে পারেন আমলাই। রামনরেশ সারওয়ানওয়েস্ট ইন্ডিজতিনি যেন হারিয়েই গিয়েছিলেন। গত বছর খেলেছেন মাত্র চারটি ওয়ানডে। টেস্ট খেলাই হয়নি। গত বছর আগস্টে তাঁর নাম কাটা পড়ে বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা থেকেও! সারওয়ানকে এই বিশ্বকাপে দেখা যাবে কি না, এটা নিয়েই ছিল সংশয়। সারওয়ান ফিরে এসেছেন। এমনভাবে ফিরে এসেছেন, বিশ্বকাপের আগে মাত্র তিন ম্যাচ খেলেই টুর্নামেন্টে দলের অন্যতম ভরসাও ভাবা হচ্ছে তাঁকে। শ্রীলঙ্কার বিপক্ষে গত সিরিজে তিন ওয়ানডেতে ১৪৭ রান। দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে সেঞ্চুরি, অন্যটিতে ৩৯। সারওয়ান সেরা ফর্মেই ফিরছেন!