চোখ মেলেছেন শুমাখার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকি জীবনটা অচেতন অবস্থায় কাটিতে দিতে হতে পারে—এমন শঙ্কার কথাও শোনা গেছে। তবে সেই শঙ্কার মেঘ যেন একটু একটু করে কেটে যেতে শুরু করেছে। দুদিন আগে জানা যায়, জ্ঞান ফিরেছে মাইকেল শুমাখারের। তখন এ ব্যাপারে স্পষ্ট করে কিছু না বললেও তাঁর ম্যানেজার সাবিন কেম গত বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, ‘কোমা’ থেকে একটু একটু করে জেগে উঠছেন শুমাখার। সর্বশেষ খবর, শুমাখার চোখ খুলতে শুরু করেছেন। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী ভালোই সাড়া দিচ্ছেন জার্মানির সাবেক ফর্মুলা ওয়ান কিংবদন্তি।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ফরাসি দৈনিক লেকিপ লিখেছে, ‘ধীরে ধীরে রোগীর অবচেতন অবস্থা কেটে যাওয়ার পর চিকিৎসক প্যানেলের প্রফেসর ইমানুয়েল গে (যিনি শুমাখারের চিকিৎসা পর্যবেক্ষণ করছেন) সোমবারের পর থেকে নিউরোলজিক্যাল পরীক্ষা করছেন। পরীক্ষার প্রথম ধাপের পর রোগী মিটমিট করে তাকাতে শুরু করেছেন।’ ওয়েবসাইট।