চোখের জলে শেষ প্যাটিনসনের অ্যাশেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং ব্যর্থতা অস্ট্রেলিয়াকে শুধু লজ্জাতেই ডোবায়নি, কেড়ে নিয়েছে দলের অন্যতম সেরা পেসারকেও। চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন জেমস প্যাটিনসন। কাল সংবাদমাধ্যমের সামনে কান্না সামলাতে সামলাতে বললেন, লর্ডসে দুই ইনিংসে বোলিংয়ের মাঝে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়াতেই এই চোট!লর্ডসের দ্বিতীয় দিনে তিন ঘণ্টার ব্যবধানে দুবার ফিল্ডিংয়ে নামতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৬১ করার পর অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১২৮ রানে। ফলোঅন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দুই ইনিংসে বোলিংয়ের মাঝে ব্যাট হাতেও ৩৫ মিনিট উইকেটে ছিলেন প্যাটিনসন। ওই দ্বিতীয় দিনেই পিঠে একধরনের অস্বস্তি টের পান, পরে শুরু হয় ব্যথা। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর পরশু দুঃসংবাদটা শোনালেন অস্ট্রেলিয়া দলের ডাক্তার পিটার ব্রুকনার, ‘আজ (পরশু) লন্ডনে ওর স্ক্যান করা হয়েছে, যাতে প্রাথমিক পর্যায়ের স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। দুর্ভাগ্যজনকভাবে সে আর এই টেস্ট সিরিজে অংশ নিতে পারবে না। আগামী অস্ট্রেলিয়ান গ্রীষ্মে মাঠে ফেরার লক্ষ্য নিয়ে পুনর্বাসন চালিয়ে যাবে।’দেড় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার বড় ধরনের চোটে পড়লেন প্যাটিনসন। প্রথমে পায়ে, এরপর পাঁজরে, এবার পিঠে। প্যাটিনসন তবু স্বপ্ন দেখছেন একদিন ‘অ্যান্ডারসন’ হয়ে ওঠার, ‘ক্যারিয়ারের শুরুতে জিমি অ্যান্ডারসনেরও নিত্যসঙ্গী ছিল চোট। আরও অনেকের হয়েছে একই অবস্থা। আমার বয়স মাত্র ২৩। একদিন সব ঠিক হয়ে যাবে, এই আশাতেই তো এগিয়ে যেতে হবে। মানসিকভাবে আমি অনেক শক্ত। আশা করি, ঘুরে দাঁড়াতে পারব এবং আগের মতোই আরও ভালো হয়ে ফিরব।’ ওয়েবসাইট।