চোট ছিটকে দিল জাহিদকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবেদক চোটের কারণে জাতীয় দল থেকে আগেই বিদায় নিয়েছেন ডিফেন্ডার রেজাউল ও গোলরক্ষক মোস্তাক। পায়ের পেশির চোট নিয়ে সরে যাচ্ছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য উইঙ্গার জাহিদ হোসেনও। কাল নিজেই বললেন, ‘ডাক্তার ১৫ দিন বিশ্রাম দিয়েছেন। কাজেই ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছি।’তবে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন জানালেন, জাহিদকে আরও দু-এক দিন ক্যাম্পে রেখে দেখা হবে। বুকের ব্যথায় ভোগা এমিলি কাঠমান্ডুর চ্যালেঞ্জ কাপে খেলতে পারবেন বলে আশাবাদ ম্যানেজারের, যদিও এমিলি নিজে অতটা আশাবাদী নন।