চোট নিয়ে খুলনায় যাচ্ছেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে টিনো বেস্টের বলে মারা প্রথম বাউন্ডারিটার পরই বাঁ হাতের মাংস পেশীতে ব্যথাটা অনুভব করেন। সেদিনই টেপ দিয়ে পেঁচিয়ে নেন বাহু। তবে ব্যথা কালও যায়নি, ছিল আগের মতোই। আর এ ব্যথাই দ্বিতীয় টেস্টের আগে মৃদু শঙ্কায় ফেলে দিচ্ছে তামিম ইকবালকে।২১ নভেম্বর খুলনায় শুরু দ্বিতীয় টেস্টে তামিম এখনই অনিশ্চিত হয়ে পড়েছেন, তা নয়। বরং প্রসঙ্গটা তোলার পর কাল রাতেও বেশ আত্মবিশ্বাসী মনে হলো তাঁকে, ‘ব্যথাটা আগের মতোই আছে, বাড়েনি। এ ধরনের ইনজুরিতে এটা ভালো লক্ষণ। আমি কাল (আজ) বিকেলে দলের সঙ্গে খুলনায় যাচ্ছি। আরও দিন দুয়েক গেলেই বোঝা যাবে সমস্যাটা জটিল কি না। আশা করি, খেলতে অসুবিধা হবে না।’সমস্যা এখনো জটিল না হলেও ব্যথাটা টেনিস এলবোর পাশে বলেই কিছু শঙ্কা থেকে যাচ্ছে। ইনজুরির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে আজ বাঁ হাতে একটা স্ক্যান করাতে পারেন তামিম। এ ব্যাপারে কোচ শেন জার্গেনসেন কথা বলেছেন প্রধান নির্বাচক আকরাম খানের সঙ্গে। ‘জার্গেনসেন আমার সঙ্গে কথা বলেছেন। এটা ছাড়াও মুখের একটা সমস্যার কারণে ও কিছুদিন আগে জ্বরে ভুগেছে। তবে আমার মনে হয় না খেলতে সমস্যা হবে। আর হলেও অসুবিধা নেই, আমাদের দল তো ১৪ জনেরই’— বলেছেন আকরাম খান।