চোট শঙ্কায় মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বটা নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। গতকাল ন্যু ক্যাম্পে তাই নির্ভার হয়েই মাঠে নেমেছিল কাতালনরা। সমর্থকেরা উদগ্রীব ছিলেন লিওনেল মেসির ৮৫ গোলের জন্য। ৮৪ গোল করে ফেলা মেসি আরও একটি গোল করতে পারলেই এক বছরে সর্বোচ্চ ৮৫ গোল করার কৃতিত্বের অধিকারী হবেন এই আর্জেন্টাইন প্লে-মেকার। বেনফিকার সঙ্গে কালকের ম্যাচে প্রথম একাদশে মাঠে নামেন নি। দ্বিতীয়ার্ধে নেমে অবশ্য সেই মাইল ফলক ছুঁতে পারেননি মেসি। বার্সেলোনাও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করেছে বেনফিকার সঙ্গে গোলশূন্য ড্র করে।কালকের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে অবশ্য একটা সমস্যাই তৈরি হয়েছে মেসির জন্য। ম্যাচের ৮৭ মিনিটের সময় তিনি চোট পান হাঁটুতে। চোটের কারণে খেলার শেষ মুহূর্তে মাঠ থেকেও চলে যেতে হয় তাঁকে। প্রাথমিক ভাবে ক্লাবের পক্ষ থেকে চোটের গুরুত্ব স্বীকার করা না হলেও নিশ্চিত হওয়ার জন্য নাকি মেসিকে আরও ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।আপাতত, তাই বার্সা সমর্থকদের অপেক্ষা করেই থাকতে হবে। মেসির চোট যদি গুরুতরই হয়, তাহলে তা হবে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বকে সামনে রেখে বার্সেলোনার জন্য বেশ বড় একটা আঘাতই। মেসির ওই ডাক্তারি পরীক্ষাগুলো দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে না; এই মুহূর্তে হয়ত ন্যু ক্যাম্প জুড়ে এই প্রার্থনাই চলছে অবিরত। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েই চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডটি পার করেছে বার্সেলোনা। ছয় ম্যাচের চারটিতেই জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে গেছে কাতালানরা। ‘জি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে সেল্টিক। গতকাল স্পার্টাক মস্কোর বিপক্ষে ২-১ গোলের ঘামঝড়ানো জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে এই স্কটিশ ক্লাব।— সকারনেট