চোরের কবলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন ছেলে উসাইন বোল্ট হেরে গেছেন রোমের ডায়মন্ড লিগে। পরের দিন বাবা ওয়েলেসলি বোল্টের জন্য হতাশা বয়ে আনল চোরেরা। পরশু জ্যামাইকার ফ্যালমাউথ শহরে নিজের পিকআপ রেখে গিয়েছিলেন পার্কিং লটে। এসে দেখেন গাড়ির জানালার কাচ ভেঙে চুরমার। ভেতরে থাকা প্রায় চার হাজার ডলার হাওয়া। সিনিয়র বোল্ট ঘটনাটি পুলিশকে জানান। তাঁর সন্দেহ, পুরো ব্যাপারটাই পরিকল্পিত। তাঁকে আগে থেকেই অনুসরণ করা হচ্ছিল। ওয়েবসাইট।