চ্যানেল নাইনে ইউরো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি টেলিভিশন চ্যানেল তো আছেই। এবার দেশি টেলিভিশনেও দেখা যাবে ইউরো ফুটবল। বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল নাইন’ এই উদ্যোগ নিয়েছে। কাল এক প্রেস বিজ্ঞপ্তিতে চ্যানেলটি জানিয়েছে তারা টুর্নামেন্টের ৩১টি ম্যাচই সরাসরি দেখাবে। খবর বিজ্ঞপ্তির।