চ্যানেল নাইনে বিপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিপিএলের চতুর্থ আসর। সাত দলের টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই দেখাবে চ্যানেল নাইন। আধুনিক প্রযুক্তির নতুনত্বে এবার বিপিএলের টেলিভিশন সম্প্রচার পাচ্ছে ভিন্ন এক মাত্রা।

টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকা রিয়াল ইমপ্যাক্টের টেকনিক্যাল প্রধান রাজীব কৌল জানিয়েছেন, এবারের খেলা সম্প্রচারে বেশ কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। যার মধ্যে আছে আলট্রা মোশন, পিচ ক্যামেরা, জিং বেলস ও আম্পায়ার ক্যামেরা। মাঠে থাকবে ২৮টি ক্যামেরা।

বিপিএলের ম্যাচ দেখা যাবে বিশ্বের বেশির ভাগ অঞ্চল থেকেই। সনি সিক্স, প্রিমিয়ার স্পোর্টস, ইএসপিএন, জিয়ো টেলিভিশন বিপিএলের খেলা ছড়িয়ে দেবে বিশ্বব্যাপী। সনি ইএসপিএন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইএসপিএন যুক্তরাষ্ট্রে, প্রিমিয়ার স্পোর্টস কানাডায় ও জিয়ো টিভি পাকিস্তানে খেলা দেখাবে।