চ্যাপেলের বিশ্ব একাদশে অস্ট্রেলিয়ার কেউ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়েছে নতুন বছরের পথচলা। সদ্য বিদায়ী বছরের সেরা বিশ্ব একাদশ নির্বাচন করতে দিলে কাকে বাদ দিয়ে কাকে রাখবেন আপনি? এ কঠিন কাজটিই করেছেন ইয়ান চ্যাপেল। তবে সেরা একাদশে নিজের দেশের কোনো ক্রিকেটারকেই ঠাঁই দেননি অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক!ডেইলি টেলিগ্রাফে নিজের কলামে নির্বাচিত দলটি প্রকাশ করেছেন ইয়ান চ্যাপেল। তাঁর দলে দক্ষিণ আফ্রিকান ও ভারতীয়দের আধিপত্য। দক্ষিণ আফ্রিকার পাঁচ, ভারতের চার ও ইংল্যান্ডের দুজন ক্রিকেটারকে নিয়ে দল গড়েছেন তিনি।২০০৬ সালের দলে ইয়ান চ্যাপেল রেখেছিলেন অস্ট্রেলিয়ার ছয়জন ক্রিকেটারকে। চার বছর পর সেরা বিশ্ব একাদশে সেই দলটির কেউ নেই! দ্বাদশ খেলোয়াড় হিসেবে অবশ্য একজনকে রেখেছেন চ্যাপেল। সৌভাগ্যবান সেই ক্রিকেটারের নাম শেন ওয়াটসন। পিটিআই।সেরা বিশ্ব একাদশ: শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, হাশিম আমলা, ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন, জহির খান ও গ্রায়েম সোয়ান।