চ্যাপেলের মন্তব্যে বিচলিত নন গাঙ্গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হিসেবে বেশ ভালো পারফরমেন্স দেখালেও সতীর্থদের কাছ থেকে সহযোগিতা পাননি রাহুল দ্রাবিড়। সদ্য প্রকাশিত এক বইয়ে এমন মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেল। সে সময় দ্রাবিড়ের সাফল্য দলের কিছু সদস্য মেনে নিতে পারেননি বলে রায় দিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। অনেকেরই অনুমান, চ্যাপেল এখানে সৌরভ গাঙ্গুলিকেই ইঙ্গিত করেছেন। তবে চ্যাপেলের এ মন্তব্যে বিন্দুমাত্র বিচলিত হননি দাদা। দ্রাবিড়ের সঙ্গে সম্পর্কেরও কোনো অবনতি হবে না বলে মনে করছেন ভারতের সাবেক এই অধিনায়ক।‘রাহুল দ্রাবিড়-টাইমলেস স্টিল’ নামের সদ্য প্রকাশিত এক বইয়ে গ্রেগ চ্যাপেল দাবি করেছেন যে সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পেলে দ্রাবিড় ভারতের অন্যতম সফল অধিনায়ক হতে পারতেন। কিন্তু দলের কোনো কোনো সদস্য এমনটা চাননি। চ্যাপেলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমার মনে হয় না, চ্যাপেলের এই মন্তব্য আমাকে দ্রাবিড়ের বিপরীতে দাঁড় করাবে। আমি তাঁর বক্তব্য পড়েছি। তাঁর যা খুশি, তিনি তাই লিখতে পারেন। কিন্তু আমি তাঁকে নিয়ে আর কোনো কথা বলব না।’— পিটিআই