চ্যাম্পিয়ন ঘানা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কত দূর যেতে পারে ঘানা? জার্মানি, পর্তুগাল, যুক্তরাষ্ট্রের গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠাটাই হবে বিশাল কৃতিত্ব। কিন্তু আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট জন মাহামা এত অল্পে সন্তুষ্ট হতে চান না। কোয়ার্টার বা সেমিফাইনালও নয়, দলকে তিনি দেখছেন চ্যাম্পিয়ন হিসেবে! পরশু ব্রাজিল যাওয়ার আগে এসিয়েনদের নৈশভোজে আপ্যায়িত করলেন প্রেসিডেন্ট। সেখানেই মাহামা বললেন, ‘আমরা আশা ও প্রার্থনা করছি, প্রথমবারের মতো ঘানা কাপ নিয়ে দেশে ফিরবে। এবং আমাদের বিশ্বাস করতে হবে, এটা সম্ভব। প্রতিপক্ষ দলগুলোকে আমাদের সমীহ করতে হবে, ভয় নয়। জার্মানি, পর্তুগাল, যুক্তরাষ্ট্রকে যেমন আমরা সমীহ করি, আমি নিশ্চিত করে বলতে পারি, ওরাও আমাদের করে। আমি চাই দরকার হলে খেলোয়াড়েরা দেশের জন্য প্রাণ দিক।’ ওয়েবসাইট৷