চ্যাম্পিয়ন জামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের তিক্ত অভিজ্ঞতা ভালোই মনে রেখেছিলেন জামাল হোসেন মোল্লা। বিটিআই আন্তর্জাতিক গলফে গতবার তৃতীয় রাউন্ড পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হয়েছিলেন রানারআপ। সিদ্দিকুর রহমান শেষ দিনে এসে পারের চেয়ে ১০ শট কম খেলে তাঁকে টপকে হয়েছিলেন চ্যাম্পিয়ন। এবার সিদ্দিকুর খেলছেন না। কিন্তু তৃতীয় রাউন্ড পর্যন্ত তৃতীয় স্থানে থাকা জামাল কাল হলেন চ্যাম্পিয়ন, সিদ্দিকুরের মতোই অসাধারণ খেলে।
শেষ দিনে পারের চেয়ে ৪ শট কম খেলেছেন জামাল, সব মিলিয়ে খেলেছেন ১২ শট কম। জিতেছেন ৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার প্রাইজমানি। টুর্নামেন্টে রানারআপ ভারতের শামীম খান প্রাইজমানি পেয়েছেন ৪ লাখ ৯০ হাজার ২০০ টাকা। গত তিন রাউন্ড ভালো খেললেও কাল নিজের সেরাটা দেখাতে পারেননি শামীম, পারের সমান খেলেছেন। তার পরও সব মিলিয়ে ১১ শট কম খেলে ভালোই চাপে রেখেছিলেন জামালকে!