চ্যাম্পিয়ন বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ বছরে শুধু একবারই শিরোপা পায়নি তারা। ১৮ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ রাইফেলস তিন বছর ধরে খেলছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামে। হ্যান্ডবল স্টেডিয়ামে কাল জাতীয় হ্যান্ডবলের ফাইনালে বিজিবি ৪১-৩১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। বিজিবির কামরুল ইসলাম সর্বোচ্চ ১৩টি গোল করেছেন। সেরা খেলোয়াড় বিজিবির খায়রুজ্জামান।