চ্যাম্পিয়ন বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন আমন্ত্রণমূলক জাতীয় মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ফাইনালে বিজেএমসি ২৭-৪ গোলে হারিয়েছে রাঙামাটি জেলাকে। বিজেএমসি প্রথমার্ধে ২০-৩ গোলে এগিয়ে ছিল। বিজেএমসির শিরীনা ৭টি ও রোজিনা ৫টি গোল করেন। ম্যাচসেরা বিজেএমসির শিরীনা। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ঢাকা জেলা ১৭-৯ গোলে হারিয়েছে দিনাজপুর জেলাকে। ওই ম্যাচের সেরা ঢাকা জেলার আয়েশা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিজেএমসির সাহিদা।