চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন পাইওনিয়ার ফুটবলে রক্তারক্তি কাণ্ডে হাসপাতালে যেতে হয়েছিল একজন সহকারী কোচকে। কাল কমলাপুরে প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়নশিপ লিগও সাক্ষী হলো গোলমালের । মারামারিতে জড়িয়ে পড়ে অগ্রণী ব্যাংক ও ওয়ারীর তিন ফুটবলার লাল কার্ড দেখেছেন। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই পুলিশ হস্তক্ষেপ করে। অগ্রণী ব্যাংকের বিপক্ষে একটি ফাউলের সিদ্ধান্তকে কেন্দ্র করে হাতাহাতি করেন দুই দলের ফুটবলাররা। অগ্রণী ব্যাংকের ধীমানকে লাথি মারেন ওয়ারীর আশরাফুল। দুজনই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পরে অগ্রণীর শাকিল দেখেন লাল কার্ড । ম্যাচে অগ্রণী ১-০ গোলে হারিয়েছে ওয়ারীকে।