চ্যাম্পিয়নস লিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল উয়েফা চ্যাম্পিয়নস লিগে অভিষেক হচ্ছে অস্ট্রিয়া ভিয়েনের। চ্যাম্পিয়নস লিগে অস্ট্রিয়ার চতুর্থ ক্লাবের অভিষেক হচ্ছে ভিয়েনার আর্নস্ট-হ্যাপেল-স্টাডিওনে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগ খেলা অস্ট্রিয়ার আগের তিনটি ক্লাব হলো স্ট্রুম গ্রাজ, এফসি সালজবুর্গ ও র‌্যাপিড ভিয়েন। ১৯৯২-৯৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে স্প্যানিশ ক্লাবগুলো। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, দেপোর্তিভো, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, সেভিয়া, মালাগা, সেল্টা ভিগো, সোসিয়েদাদ, মায়োর্কা, বেটিস ও বিলবাও—এই ১৩টি স্প্যানিশ ক্লাব খেলেছে চ্যাম্পিয়নস লিগ। জার্মানি ও ফ্রান্সের ১০টি করে ক্লাব খেলেছে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায়। ইংল্যান্ড ও ইতালি থেকে ৯টি ক্লাব খেলেছে চ্যাম্পিয়নস লিগে।