চ্যাম্পিয়নস লিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাছাইপর্ব শেষ, আজ থেকে শুরু চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির মূল পর্ব। চ্যাম্পিয়নস লিগের সফলতম দল কোনটি? মজার ব্যাপার, গত চারবারের প্রতিবারই এই টুর্নামেন্ট ভিন্ন চার চ্যাম্পিয়নকে দেখেছে। প্রথম আসরে নিউ সাউথ ওয়েলস চ্যাম্পিয়ন হওয়ার পর পরের দুই বছর চ্যাম্পিয়ন হয় আইপিএলের দুই ক্লাব চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। আর সর্বশেষ আসরে জেতে বিগ ব্যাশের ক্লাব সিডনি সিক্সারস। সবচেয়ে বেশি ফাইনাল অবশ্য খেলেছে আইপিএলের দলগুলোই (৩ বার)। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের দলগুলো ফাইনাল খেলেছে দুবার করে। একবার খেলেছে ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো।